রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...
সংবাদের শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের নেপথ্যে চীনের প্রভাব উদ্যোক্তাদের স্বল্প সুদে অর্থায়নে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা বিবাহ ও তালাক নিবন্ধন অনলাইনে, কমবে গোপন বিয়ের সুযোগ রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪০২ জন যানজট কমাতে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল সরছে আফগানিস্তান টেস্টের আগে শান্তকে নিয়ে স্বস্তি ‘বিদেশ যাওয়ার আগে বিয়ে করে যাইও’—শবনম ফারিয়া প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী একজন মানুষ কেন অপরাধে জড়িয়ে পড়ে? অপরাধপ্রবণতার পেছনের সামাজিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক কারণ ঢাকা-৫ আসনে চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে সোচ্চার ফেরদৌস হোসেন রনি, আরতদারদের দিলেন হটলাইন নম্বর

‘বিদেশ যাওয়ার আগে বিয়ে করে যাইও’—শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক:
বিদেশ ভ্রমণের আগে নারীদের বিয়ে করার পরামর্শ দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অবিবাহিত নারীদের বিদেশ ভ্রমণ ও ব্যক্তিগত স্বাধীনতার প্রসঙ্গ তুলে এ মন্তব্য করেন তিনি।

সম্প্রতি বিমানবন্দরে তিন তরুণীকে নেপাল ভ্রমণে যেতে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। সেই ঘটনার প্রতিক্রিয়ায় নিজের ফেসবুক পোস্টে মন্তব্য করেন শবনম ফারিয়া।

বিমানবন্দরে তরুণীদের আটকে দেওয়ার প্রসঙ্গ তুলে অভিনেত্রী লেখেন, ‘কিন্তু আপারা এসব করার আগে তোমরা বিয়ে করে যাইও, নাইলে কিন্তু এয়ারপোর্টে আটকায় দেবে! তখন আর এসব কিছুই করতে পারবা না!!!’

পোস্টে নারীদের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন শবনম ফারিয়া। তিনি লেখেন, মেয়েরা মহাকাশে যাবে, এভারেস্ট জয় করবে, বৈজ্ঞানিক হয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করবে, বৃত্তি পেয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়বে, গবেষণা করবে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাবে, অলিম্পিকে খেলবে এবং বিশ্বকাপেও অংশ নেবে।

অভিনেত্রীর এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নারীদের বিদেশ ভ্রমণ, ব্যক্তিগত স্বাধীনতা এবং বিমানবন্দরে ইমিগ্রেশন সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে নানা মতামতও প্রকাশ করছেন নেটিজেনরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2026 দৈনিক নতুন সকাল
Design & Developed BY https://starwebhostit.com/