সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

উদ্যোক্তাদের স্বল্প সুদে অর্থায়নে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা

অনলাইন ডেস্ক:
উচ্চ সুদহারে উদ্যোক্তাদের ওপর তৈরি হওয়া চাপ কিছুটা কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

শুক্রবার (২ অক্টোবর) রাজশাহীর ভেড়িপাড়ার মোড়ের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, বর্তমানে ব্যাংকঋণের বিদ্যমান সুদহার প্রায় ১২ থেকে ১৪ শতাংশ। এ ধরনের উচ্চ ব্যয়ে ব্যবসা পরিচালনা করে সফল হওয়া উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ‘উচ্চ সুদহারে উদ্যোক্তাদের ওপর যে চাপ তৈরি হয়েছে, সেটি কিছুটা হ্রাস করতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।’

মোস্তাকুর রহমান বলেন, উচ্চ সুদের কারণে ব্যবসায়ীদের যে বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে, তা মোকাবিলায় বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজের আওতায় স্বল্প সুদে অর্থায়নের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা ও বিনিয়োগ সক্ষমতা ধরে রাখতে স্বল্প সুদের অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের সহায়তার মাধ্যমে উচ্চ ঋণব্যয়ের চাপ কিছুটা কমানোর পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রম গতিশীল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2026 দৈনিক নতুন সকাল
Design & Developed BY https://starwebhostit.com/