রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪০২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় এসব গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কোন কোন মামলায় বা কী ধরনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে, বিজ্ঞপ্তিতে তা বিস্তারিত জানানো হয়নি।