রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...
সংবাদের শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের নেপথ্যে চীনের প্রভাব উদ্যোক্তাদের স্বল্প সুদে অর্থায়নে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা বিবাহ ও তালাক নিবন্ধন অনলাইনে, কমবে গোপন বিয়ের সুযোগ রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪০২ জন যানজট কমাতে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল সরছে আফগানিস্তান টেস্টের আগে শান্তকে নিয়ে স্বস্তি ‘বিদেশ যাওয়ার আগে বিয়ে করে যাইও’—শবনম ফারিয়া প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী একজন মানুষ কেন অপরাধে জড়িয়ে পড়ে? অপরাধপ্রবণতার পেছনের সামাজিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক কারণ ঢাকা-৫ আসনে চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে সোচ্চার ফেরদৌস হোসেন রনি, আরতদারদের দিলেন হটলাইন নম্বর

আফগানিস্তান টেস্টের আগে শান্তকে নিয়ে স্বস্তি

ক্রীড়া ডেস্ক:
এশিয়ান গেমস ক্রিকেটে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারের হতাশার মধ্যেই বাংলাদেশ ক্রিকেট দলে স্বস্তির খবর। আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

জাপানে এশিয়ান গেমস চলাকালে অসুস্থতার কারণে বাংলাদেশের হয়ে কোনো ম্যাচেই মাঠে নামতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। অসুস্থতার কারণে সতীর্থদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতেও একসঙ্গে ভ্রমণ করা সম্ভব হয়নি তার। ফলে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্টে শান্তর খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

তবে সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, শান্তর টেস্টে খেলা নিয়ে তারা আশাবাদী।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৬ অক্টোবর বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবেন শান্ত। এরপর দলের সঙ্গে যোগ দিয়ে টেস্টের প্রস্তুতিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে শান্তর দলে ফেরাটা বাংলাদেশের ব্যাটিং লাইনআপের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এশিয়ান গেমসে দলের ব্যাটিংয়ে যে ঘাটতি দেখা গেছে, আবুধাবি টেস্টে তা কাটিয়ে উঠতে শান্তর অভিজ্ঞতা কাজে লাগবে—এমন প্রত্যাশা রয়েছে দলের সংশ্লিষ্টদের।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2026 দৈনিক নতুন সকাল
Design & Developed BY https://starwebhostit.com/