রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

‘চল্লিশের জয়া যেন ১৮তে নেমে এসেছেন’

অনলাইন ডেস্ক:

অভিনয়গুণে দুই বাংলার দর্শকের মন জয় করেছেন জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য ও ব্যক্তিত্ব দিয়েও বরাবরই আলোচনায় থাকেন জনপ্রিয় এই অভিনেত্রী। বয়সের হিসাব যেন তার কাছে কেবলই একটি সংখ্যা। নতুন কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করে আবারও ভক্তদের মুগ্ধ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে স্নিগ্ধ গোলাপি পোশাকে দেখা গেছে জয়াকে। মুখে মিষ্টি হাসি, স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি—সব মিলিয়ে বেশ ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন অভিনেত্রী।

ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনেও ছিল হাসির প্রসঙ্গ। জয়া লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’—অর্থাৎ, যে হাসির জন্য কোনো পরিকল্পনা করতে হয়নি।

জয়ার এই স্বতঃস্ফূর্ত হাসি নজর কেড়েছে ভক্তদের। মন্তব্যের ঘরে এক ভক্ত লিখেছেন, হাসার জন্য অন্তত পরিকল্পনা করতে হয় না। তবে ছবিগুলো প্রকাশের পর তারুণ্যদীপ্ত উপস্থিতিই বেশি আলোচনায় এসেছে।

নেটিজেনদের একাংশ মন্তব্য করেছেন, ‘চল্লিশের জয়া যেন ১৮তে নেমে এসেছেন।’ কেউ কেউ তাকে ‘তিন প্রজন্মের ক্রাশ’ বলেও অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ার নতুন ছবিগুলো নিয়ে এমন নানা মন্তব্য দেখা যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন জয়া আহসান। কখনো নতুন সাজে, কখনো ব্যক্তিজীবনের নানা মুহূর্তের ছবি প্রকাশ করেন তিনি। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি বাড়ির বাগান পরিচর্যা ও পোষ্যদের সঙ্গে সময় কাটাতেও দেখা যায় তাকে।

অভিনয়েও নিয়মিত কাজ করে যাচ্ছেন জয়া। সম্প্রতি কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভারতে মুক্তির পর সিনেমাটি দর্শক-সমালোচকদের কাছ থেকে প্রশংসাও পেয়েছে বলে জানা গেছে।

অভিনয়, সৌন্দর্য ও ব্যক্তিত্ব—সব মিলিয়ে দীর্ঘ ক্যারিয়ারে নিজের স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছেন জয়া আহসান। নতুন ছবিগুলো প্রকাশের পর তার চিরসবুজ উপস্থিতি নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2026 দৈনিক নতুন সকাল
Design & Developed BY https://starwebhostit.com/