রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...
সংবাদের শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের নেপথ্যে চীনের প্রভাব উদ্যোক্তাদের স্বল্প সুদে অর্থায়নে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা বিবাহ ও তালাক নিবন্ধন অনলাইনে, কমবে গোপন বিয়ের সুযোগ রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪০২ জন যানজট কমাতে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল সরছে আফগানিস্তান টেস্টের আগে শান্তকে নিয়ে স্বস্তি ‘বিদেশ যাওয়ার আগে বিয়ে করে যাইও’—শবনম ফারিয়া প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী একজন মানুষ কেন অপরাধে জড়িয়ে পড়ে? অপরাধপ্রবণতার পেছনের সামাজিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক কারণ ঢাকা-৫ আসনে চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে সোচ্চার ফেরদৌস হোসেন রনি, আরতদারদের দিলেন হটলাইন নম্বর

বিবাহ ও তালাক নিবন্ধন অনলাইনে, কমবে গোপন বিয়ের সুযোগ

অনলাইন ডেস্ক:
দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, অনলাইনে নিবন্ধন চালু হলে তথ্য গোপন করে একাধিক বিয়ে এবং বাল্যবিবাহের মতো ঘটনা রোধে সহায়তা পাওয়া যাবে।

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ রেজিস্ট্রারদের জন্য আয়োজিত ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি’ শীর্ষক ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী জানান, বিবাহ নিবন্ধনের অনলাইন তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। একই সঙ্গে পর্যায়ক্রমে দেশের সব কাজীকে ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার আওতায় আনতে প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি বলেন, অনলাইনে বিবাহ ও তালাকের তথ্য সংরক্ষিত থাকলে কোনো ব্যক্তি আগে কোথাও বিয়ে করেছেন কি না, তা যাচাই করা সম্ভব হবে। কেউ আগের বিয়ের তথ্য গোপন করে অন্যত্র বিয়ে করতে চাইলে নিবন্ধনের সময় অনলাইনে তার পূর্বের বিবাহের তথ্য দেখা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2026 দৈনিক নতুন সকাল
Design & Developed BY https://starwebhostit.com/