বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...
সংবাদের শিরোনাম :
প্রথম সফরেই পাহাড়ের মানুষের দুয়ারে চেয়ারম্যান মাম্যাচিং রোয়াংছড়ি-রুমায় নতুন পরিষদকে ঘিরে প্রত্যাশার ঢেউ | শিক্ষা-স্বাস্থ্য, যোগাযোগ ও নিরাপদ পানিতে অগ্রাধিকার চান স্থানীয়রা জ্বালানি তেলে লোকসান কমাতে দাম সমন্বয়: তথ্য উপদেষ্টা শিশু রুহি হত্যা: মাটির নিচ থেকে কঙ্কাল উদ্ধার, মা-সহ গ্রেপ্তার ৩ দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে বিএনপি বসে থাকবে না: রিজভী বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তি, ডলার ১২২.৭২ টাকা ইরানের আকাশে অদ্ভুত উড়ন্ত বস্তু, রহস্যের সমাধান হয়নি ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন: স্বাস্থ্যমন্ত্রী সরকার নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল সালমানের মন্তব্যে সিদ্ধার্থ-কিয়ারার দ্বিতীয় সন্তান নিয়ে জল্পনা বিদেশ যেতে কল্যাণ ফি দিতে হবে ৫৫০০ টাকা

প্রথম দুই জয়ের পর জাপানের কাছে থামল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক:

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে জাপানের কাছে হেরে পদক জয়ের পথে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। স্বাগতিক জাপান রেইড ও ডিফেন্সে দারুণ দক্ষতা দেখিয়ে বাংলাদেশকে ৪০-৩৬ পয়েন্টে হারিয়েছে।

প্রথম দুই ম্যাচে দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপেইকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। তবে জাপানের বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই জাপানের আক্রমণ ও রক্ষণভাগের সামনে চাপে ছিল বাংলাদেশ। প্রথমার্ধে হতাশাজনক পারফরম্যান্সের কারণে ১৫-২২ পয়েন্টে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। সাত পয়েন্টের লিড নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে জাপান।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। ম্যাচের ১৩ মিনিটে জাপানকে অলআউট করে ব্যবধান কমিয়ে আনে লাল-সবুজের দল। তিন পয়েন্ট লোনা পাওয়ার পর বাংলাদেশ ৩৪-২৮ পয়েন্টে এগিয়ে থাকা জাপানের ব্যবধান কমিয়ে আনে।

এরপর দুর্দান্ত প্রত্যাবর্তনের আভাস দেয় বাংলাদেশ। কয়েক মিনিটের ব্যবধানে পয়েন্ট তুলে নিয়ে ব্যবধান ৩৫-৩৪-এ নামিয়ে আনে তারা। ফলে ম্যাচের শেষ দিকে উত্তেজনা বাড়তে থাকে।

গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশ রিভিউ নিলেও কাঙ্ক্ষিত ফল পায়নি। এক পর্যায়ে বাংলাদেশের রেইডার কোর্টের বাইরে চলে গেলে দারুণ ট্যাকেলের মাধ্যমে দুই পয়েন্ট তুলে নেয় জাপান। এতে আবারও চার পয়েন্টের ব্যবধান তৈরি হয়। এরপর ম্যাচে ফিরে আসার সুযোগ ক্রমেই কঠিন হয়ে পড়ে বাংলাদেশের জন্য।

ম্যাচের শেষ তিন মিনিটের আগেই দুই দল তাদের রিভিউ শেষ করে ফেলে। শেষ দুই মিনিটে বেশ সতর্কতার সঙ্গে খেলে জাপান। বাংলাদেশের শেষদিকের রেইড থেকেও প্রয়োজনীয় পয়েন্ট না আসায় শেষ পর্যন্ত ৪০-৩৬ ব্যবধানে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

জয়ের পর জাপানি খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও হতাশ হয়ে কোর্টে বসে পড়েন বাংলাদেশের খেলোয়াড়রা।

জাপানের কাছে হারের ফলে গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনালে ওঠার সমীকরণ কঠিন হয়ে গেছে বাংলাদেশের। সেমিফাইনালে উঠতে হলে বুধবার (২৩ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ও আটবারের স্বর্ণপদকজয়ী শক্তিশালী ভারতের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী সেমিফাইনালে উঠলেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হবে। ফলে ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি এখন হয়ে উঠেছে পদক জয়ের পথে টিকে থাকার গুরুত্বপূর্ণ লড়াই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2026 দৈনিক নতুন সকাল
Design & Developed BY https://starwebhostit.com/