মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে পর্দায় সাহসী ও সাবলীল অভিনয়ের জন্য পরিচিত। তবে ব্যক্তিগত জীবনে একটি অন্তরঙ্গ ভিডিও ফাঁসের ঘটনায় একসময় তীব্র মানসিক চাপ ও অস্বস্তির মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। ওই ঘটনার পর টানা চার দিন বাড়ি থেকে বের হননি অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরোনো সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন রাধিকা। ‘লাস্ট স্টোরিজ ৩’-এর প্রচারে অংশ নিয়ে অন্তরঙ্গ দৃশ্য ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে কথা বলার সময় তিনি ওই ঘটনার প্রসঙ্গ আনেন।
রাধিকা বলেন, পর্দায় অন্তরঙ্গ দৃশ্য নিয়ে তারা অনেক কথা বলেন। কিন্তু নিজের একটি কাজ যখন ফাঁস হয়ে যাওয়ার ঘটনা দেখলেন, তখন পরিস্থিতি তার জন্য সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়।
অভিনেত্রীর ভাষ্য, ওই ঘটনার পর লজ্জা ও আতঙ্কে টানা চার দিন বাড়ির বাইরে পা রাখতে পারেননি তিনি।
রাধিকার এমন বক্তব্য নতুন করে আলোচনায় এনেছে বিনোদন জগতে ব্যক্তিগত মুহূর্ত ফাঁস হয়ে যাওয়ার অভিজ্ঞতা এবং এর প্রভাবের বিষয়টি।