মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

হজ নিবন্ধনে সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক খোলার অনুরোধ

অনলাইন ডেস্ক:

২০২৭ সালের হজযাত্রীদের নিবন্ধনের অর্থ গ্রহণের জন্য আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সারা দেশে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ জানিয়ে রোববার (২০ সেপ্টেম্বর) একটি চিঠি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, ২০২৭ সালের হজযাত্রীদের নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় নিবন্ধনের অর্থ যথাসময়ে ব্যাংকে জমা দিয়ে হজযাত্রীদের নিবন্ধন নিশ্চিত করতে এ দুই দিন সারা দেশে হজ নিবন্ধনের অর্থ গ্রহণকারী সব ব্যাংকের শাখা খোলা রাখা প্রয়োজন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে ২৫ ও ২৬ সেপ্টেম্বর অফিস সময় শেষ হওয়ার পরও যতক্ষণ পর্যন্ত অর্থ জমাদানকারীরা ব্যাংকে উপস্থিত থাকবেন, ততক্ষণ হজ নিবন্ধনের অর্থ গ্রহণের ব্যবস্থা রাখার কথাও চিঠিতে বলা হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় মনে করছে, নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখা জরুরি। এ জন্য সাপ্তাহিক ছুটির দিনেও সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2026 দৈনিক নতুন সকাল
Design & Developed BY https://starwebhostit.com/