শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
মো:আকাশ চৌধুরী :-
রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর বিবির বাগিচা ১ নম্বর গেইট এলাকায় বাইতুল ইজ্জত জামে মসজিদের নির্মাণকাজ চলমান রয়েছে। পবিত্র এই মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করতে ধর্মপ্রাণ মুসলমানসহ সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছে মসজিদ পরিচালনা কমিটি।
মসজিদের নির্মাণকাজ এগিয়ে নিতে বর্তমানে দান-অনুদান সংগ্রহ করা হচ্ছে। মসজিদ নির্মাণে আর্থিক সহযোগিতার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি একটি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দান-অনুদান দিয়ে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাইতুল ইজ্জত জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী মো. মহসিন মিয়া মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করতে ধর্মপ্রাণ মুসলমান ও সমাজের বিত্তবান ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে মসজিদের মোতোয়ালি আব্দুল লতিফ সর্দার লতু মসজিদের উন্নয়ন ও নির্মাণকাজ এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।
অনুদান পাঠানোর ঠিকানা ও ব্যাংক হিসাব
মসজিদের নির্মাণ তহবিলে আর্থিক অনুদান পাঠাতে আগ্রহীদের জন্য প্রাইম ব্যাংক, যাত্রাবাড়ী শাখার একটি হিসাব নম্বর দেওয়া হয়েছে।
ব্যাংকের নাম: প্রাইম ব্যাংক
শাখা: যাত্রাবাড়ী
হিসাব নম্বর: ২১৮৬১১৩০০০২৩৮
রাউটিং নম্বর: ১৭০২৭৩২২০
যোগাযোগ: ০১৬৮৪৮৮৮২৩১
মসজিদের ঠিকানা: ৮০/১-সি, বিবির বাগিচা ১ নম্বর গেট, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন করতে সবার আন্তরিক সহযোগিতা, দান-অনুদান ও দোয়া একান্তভাবে কাম্য। ধর্মীয় এই প্রতিষ্ঠানের নির্মাণকাজে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করে মসজিদের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।